ভারতীয় দলে নেই অশ্বিন

এজবাস্টনে আজ পাকিস্তানের বিপক্ষে খেলছেন না রবিচন্দ্রন অশ্বিন। দলে নেই চোট কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা মোহাম্মদ শামিও।
ভারতীয় দলের বোলিং আক্রমণ গতি-নির্ভর। উমেশ যাদব, ভুবনেশ্বর কুমারের সঙ্গে আছেন জসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়া। ঘূর্ণি বোলিংয়ের দায়িত্ব সামলাবেন রবীন্দ্র জাদেজা। যুবরাজ সিংয়ের অভিজ্ঞতাকেও আস্থায় নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা তরুণ ফাহিম আশরাফকে একাদশে নেয়নি পাকিস্তান। পাকিস্তানি বোলিং আক্রমণে অবশ্য বৈচিত্র্য আছে। তিন পেসার মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও হাসান আলীর সঙ্গে আছেন বাঁ হাতি স্পিনার ইমাদ ওয়াসিম ও লেগ স্পিনার শাদাব খান।
ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, জসপ্রীত বুমরা।
পাকিস্তান দল: আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, হাসান আলী।