ভারতেও অনিশ্চিত অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারিকে ছাড়াই ভারত সফর শুরু করবে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে কাঁধের চোট পাওয়ায় বাংলাদেশ সফর থেকে ছিটকে দিয়েছে জেমস অ্যান্ডারসনকে। কাল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করল, ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও খেলা হচ্ছে না তাঁর।

৯ নভেম্বর রাজকোট টেস্ট দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। টেস্টে ৪৭৩ উইকেটের মালিক অ্যান্ডারসনের এর আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। ফলে দলে কোনো পরিবর্তন আসছে না, বাংলাদেশ সফরের ১৬ সদস্যের স্কোয়াডই থাকছে প্রথম টেস্টে। তবে সিরিজের পরের টেস্টগুলোতে অ্যান্ডারসনকে পাওয়া যাবে কি না, সে সিদ্ধান্ত চিকিৎসকদের ওপরই ছেড়ে দিয়েছে ইসিবি। প্রথম টেস্টের পর ফিটনেস টেস্টের ওপরই নির্ভর করছে অ্যান্ডারসনের ভারত সফরের ভাগ্য। এএফপি।