ভারতের আয় বাড়াতে গিয়ে কমল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির প্রস্তাবে শেষ পর্যন্ত রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইসিসি-বিসিসিআইয়ের সমঝোতার পর আরও ১১২ মিলিয়ন বেড়ে ভারতের সম্ভাব্য আয় ৪০৫ মিলিয়ন ডলার। ভারতকে বাড়াতে গিয়ে কিছুটা কমেছে অন্য বোর্ডগুলোর আয়।

গত এপ্রিলে ৯-১ ভোটে পাস হওয়া আইসিসির নতুন আর্থিক সংস্কার প্রস্তাব অনুযায়ী ভারত আইসিসির কাছ থেকে পাওয়ার কথা ছিল ২৯৩ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তাদের দাবি ছিল ৫৭০ মিলিয়ন ডলার। প্রস্তাবিত নতুন কাঠামোয় ভারতের কমলেও আয় বাড়ার কথা অন্য বোর্ডের। যে বাংলাদেশের আগে পাওয়ার কথা ছিল ৭৬ মিলিয়ন ডলার, এখন তারা পাবে ১৩২ মিলিয়ন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) জন্য বরাদ্দ ১৪৩ মিলিয়ন ডলার। জিম্বাবুয়ে সবচেয়ে কম, ৯৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মতো বাকি ছয়টি দলকেও ১৩২ মিলিয়ন ডলার করে দেওয়ার প্রস্তাব করা হয়। আর সহযোগী দেশগুলোর জন্য বরাদ্দ ২৮০ মিলিয়ন!

কিন্তু নতুন করে ভারতকে বাড়াতে গিয়ে জিম্বাবুয়ে বাদে অন্য আট বোর্ডের আয় কমছে ৪ মিলিয়ন ডলার। ৪০ মিলিয়ন ডলার কমানো হয়েছে সহযোগী দেশগুলোর আয় থেকে। আইসিসির বার্ষিক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এখন ইসিবি পাবে ১৩৯ মিলিয়ন মার্কিন দলার। বাংলাদেশসহ বাকি সাতটি বোর্ড পাবে ১২৮ মিলিয়ন ডলার।

২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত আইসিসির রাজস্ব বণ্টন

 এপ্রিলে ভোটাভুটিতে প্রস্তাবিত বরাদ্দ (মিলিয়ন ডলার) জুনে পাস হওয়ার পর
ভারত২৯৩৪০৫
ইংল্যান্ড১৪৩১৩৯
অস্ট্রেলিয়া১৩২১২৮
শ্রীলঙ্কা১৩২১২৮
পাকিস্তান১৩২১২৮
দ.আফ্রিকা১৩২১২৮
বাংলাদেশ১৩২১২৮
ও. ইন্ডিজ১৩২১২৮
নিউজিল্যান্ড১৩২১২৮
জিম্বাবুয়ে ৯৪৯৪
সহযোগী২৮০২৪০