ভারতের দশম জয় ও অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শেষ হলো ভারতের দীর্ঘ মৌসুম। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মৌসুম শুরু করা ভারতীয়রা কাল অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতি টানল মৌসুমের। ধর্মশালার জয়টি এই মৌসুমে ভারতের দশম টেস্ট জয়। এক মৌসুমে ভারত এর আগে পাঁচটির বেশি টেস্ট জিততে পারেনি। সব দেশ মিলিয়েই মৌসুমে ১০ বা তার বেশি টেস্ট জয়ের উদাহরণ আছে মাত্র তিনটি। এর দুটিই আবার অস্ট্রেলিয়ার কীর্তি। ২০০৫-০৬ মৌসুমে ১২ টেস্ট খেলে ১১টিতেই জেতে অস্ট্রেলীয়রা। অন্য ম্যাচটি হয়েছিল ড্র। এর আগে ১৯৯৯-২০০০ মৌসুমে স্টিভ ওয়াহর সর্বজয়ী দল ১০ টেস্ট খেলে জিতেছিল ১০টিতেই।
এক মৌসুমে সবচেয়ে বেশি টেস্ট জয়
ম্যাচ জয় হার ড্র মৌসুম
অস্ট্রেলিয়া ১২ ১১ ০ ১ ২০০৫-০৬
অস্ট্রেলিয়া ১০ ১০ ০ ০ ১৯৯৯-০০
ভারত ১৩ ১০ ১ ২ ২০১৬-১৭
অস্ট্রেলিয়া ১২ ৯ ১ ২ ২০০৪-০৫
দ. আফ্রিকা ১২ ৮ ২ ২ ২০০৭-০৮
অস্ট্রেলিয়া ১১ ৮ ২ ১ ২০১১-১২