ভারতের দ্বিতীয় জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কটকের পর আহমেদাবাদ। ভেন্যু বদলেছে, বদলায়নি ভাগ্য। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারা শ্রীলঙ্কা হেরে গেছে দ্বিতীয় ম্যাচেও। কালও ভারতের জয়টা এসেছে সহজেই, ৩৩ বল বাকি থাকতে কোহলিরা জিতে গেছেন ৪ উইকেট হাতে রেখেই। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন আম্বাতি রায়ডু, ১২১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শিখর ধাওয়ান কাল আউট হয়েছেন ৭৯ রানে, দ্বিতীয় উইকেটে রায়ড়ুর সঙ্গে ১২২ রানের জুটিটাই পথ দেখিয়েছে ভারতকে। এর আগে টস জিতে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৮ উইকেটে ২৭৪। সর্বোচ্চ ৯২ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ভারতের উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল নিয়েছেন দুটি করে উইকেট। স্টার স্পোর্টস।