ভারতের ব্যাটিং বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসনের বলে ফিরলের রোহিত শর্মা। ৩ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিয়ের মূল ধসটা নামিয়েছেন এই বাঁ হাতি পেসারই। ছবি: ক্রিকইনফো
জনসনের বলে ফিরলের রোহিত শর্মা। ৩ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিয়ের মূল ধসটা নামিয়েছেন এই বাঁ হাতি পেসারই। ছবি: ক্রিকইনফো

দলের মূল চার ব্যাটসম্যানের সম্মিলিত সংগ্রহ ১১। বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা আর মহেন্দ্র সিং ধোনির এমন ব্যর্থতা ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ‘শেষ’ করে দিয়েছে ভারতকে। অভাবনীয় ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে অলআউট হয়ে অস্ট্রেলীয়দের চ্যালেঞ্জ জানানোর সুযোগটা পায়ে ঠেলে ব্রিসবেনে এই মুহূর্তের পরাজয়ের প্রতীক্ষায় তারা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ১২৮ রানের লক্ষ্যমাত্রা। অসম্ভব কিছু না ঘটলে সাড়ে চার সেশন হাতে রেখে অস্ট্রেলিয়া এই লক্ষ্য তাড়া করতে পারবে না—এমনটি ভাবনা বোধহয় একটু বাড়াবাড়িই হয়ে যায়।
শিখর ধাওয়ানের ব্যাট থেকে এসেছে ৮১ রান। একটা প্রান্ত আগলে রেখে নিজের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে গেছের এই ওপেনার। কিন্তু অন্যদের কাছ থেকে সহায়তার কানাকড়িও তিনি পাননি। চেতেশ্বর পূজারার ব্যাট থেকে এসেছে ৪৩ রান। তিনি নিজের ক্যারিয়ারের রান দু’হাজারে উত্তীর্ণ করলেও ব্রিসবেন টেস্টে দলকে উজ্জীবিত করার মতো কিছুই করতে পারেননি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ারন মুরলি বিজয় তো ২৭ রানে ফিরে গিয়েছিলেন তৃতীয় দিনের শেষ বিকেলেই।
৮৭ রানে প্রথম ৫ উইকেট হারিয়ে লড়াইয়ের​ রসদ শুরুতেই হারিয়ে ফেলে ভারত। এনিয়ে টানা নয়টি টেস্ট ইনিংসে ভারতের পাঁচ উইকেট চলে গেল একশ রান অথবা এরচেয়ে কমে। বিষয়টি কোচ ডানকান ফ্লেচারের কোচিং ক্যারিয়ারে যে নতুন করে সমস্যা তৈরি করবে, এটা অনুমান করেই নেওয়া যায়। এই টেস্ট হারলে ভারত হবে চতুর্থ দল যারা নিজেদের প্রথম ইনিংসে চারশোর বেশি রান করেও হারের স্বাদ পাবে চার দিনের মধ্যেই।
ধাওয়ান, পূজারা ও মুরলি বিজয়ের পাশাপাশি এই ইনিংসে ভারতের মান বাঁচিয়েছেন দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। যাদব শেষ অবধি অপরাজিত ছিলেন ৩০ রান নিয়ে। অশ্বিনের ব্যাট থেকে আসে ১৯ রান। রাহানে দুই অঙ্কে পেঁৗছলেও রোহিত আর ধোনি ফিরেছেন রানের খাতা না খুলেই। কোহলি প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার বোঝা কাঁধে নিয়েছেন মাত্র একটি রান করে।
এই সিরিজ শুরু হওয়ার আগে যাঁকে ভারত সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল সেই মিচেল জনসনই আজ গুড়িয়ে দিয়েছেন ভারতকে। ৬১ রানে ৪ উইকেট নিয়ে ভারতীয়দের মূল হন্তারক তিনিই। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া জশ হ্যাজেলউড পেয়েছেন ২টি উইকেট। নাথান লায়ন ও মিচেল স্টার্কের ঝুলিতেও গেছে দুটি করে উইকেট।
এই প্রতিবেদন লেখার সময় জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন আর মাত্র ৫৯ রান। ইনিংসের শুরুতে ইশান্ত শর্মা দুটি উইকেট তুলে নেওয়ায় কিছুটা বিপাকে পড়লেও সেই পরিস্থিতি কাটিয়ে ভালে​াভাবেই এগোচ্ছে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে এই মুহূর্তে তাদের সংগ্রহ ২ উইকেটে ৬৯।