ভারতের রানবন্যায় ডুবল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়ে এনে এমন পিটুনি দেবে ভারত, কে ভেবেছিল! ভারতের প্রথম উইকেটের যখন পতন হলো, স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে ২৩১ রান, তখনো খেলা বাকি ১৫ ওভার! শেষ পর্যন্ত ৩৬৩ রানের পাহাড়ে চড়ে ক্ষান্ত হলো ভারত। জবাবে শুরু থেকেই উইকেট ছুড়ে আসতে থাকা লঙ্কানদের ইনিংস শেষ হয় ১৯৪ রানে। ১৬৯ রানের বিশাল জয়ে ভারত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
শুরুটা ধীরস্থিরই ছিল ভারতের। প্রথম ২০ ওভারে সংগ্রহ মাত্র ৯০। পরের ৮ ওভারেই দর্শকদের জন্য পয়সা-উশুল পারফরম্যান্স, চার-ছক্কার ঝড় বইয়ে ৯৬ রান! রাহানের ১১১ ও ধাওয়ানের ১১৩ রানের ইনিংসের পর রায়না নিজের ২০০তম ম্যাচে খেলেছেন ৩৪ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস। এতেই পেরিয়েছেন পাঁচ হাজার রানের মাইলফলক। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ৩৬৩/৫ (রাহানে ১১১, ধাওয়ান ১১৩, রায়না ৫২, কোহলি ২২, রায়ডু ২৭, সাহা ১০*, প্যাটেল ১৪*; প্রসাদ ০/৬০, গামাগে ১/৫৯, ম্যাথুস ০/৩৩, পেরেরা ০/৫১, রনদিভ ৩/৭৮, প্রসন্ন ০/৪৭, দিলশান ০/১৯, প্রিয়াঞ্জন ১/১১)।
শ্রীলঙ্কা: ৩৯.২ ওভারে ১৯৪ (থারাঙ্গা ২৮, দিলশান ১৮, সাঙ্গাকারা ১৩, জয়াবর্ধনে ৪৩, প্রসন্ন ৫, ম্যাথুস ২৩, প্রিয়াঞ্জন ১২, পেরেরা ২৯, রনদিভ ৫, প্রসাদ ০, গামাগে ০*; যাদব ২/২৪, অ্যারন ০/২৬, ইশান্ত ৪/৩৪, কোহলি ০/৬, অশ্বিন ১/৫২, প্যাটেল ২/২৪, রায়না ১/২৪)। ফল: ভারত ১৬৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: অজিঙ্কা রাহানে।