ভারতের লক্ষ্য ৩১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মাটিতে আরও একটি সেঞ্চুরি পেলেন কুক। ছবি: রয়টার্স।
ভারতের মাটিতে আরও একটি সেঞ্চুরি পেলেন কুক। ছবি: রয়টার্স।

চতুর্থ দিন ইংল্যান্ড শেষ করেছিল বিনা উইকেটে ১১৪ রান নিয়ে। আজ রাজকোট টেস্টের পঞ্চম দিনে সবার দৃষ্টি ছিল অভিষিক্ত হাসিব হামিদের দিকে। সেঞ্চুরিটা তিনি করতে পারেন কি না, এ নিয়েই। চতুর্থ দিনে ইংল্যান্ডের ১১৪ রানের মধ্যে হামিদের সংগ্রহই ছিল ৬২। কুক অপরাজিত ছিলেন ৪৬ রান নিয়ে।
হামিদ সেঞ্চুরি করতে পারেননি। ৮২ রানেই শেষ হয়েছে তাঁর ইনিংসটি। তবে নিজের ৩০তম টেস্ট সেঞ্চুরিটি ঠিকই করে ফেলেছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। কুকের ১৩০ আর হামিদের ৮২ রানে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬০ রান করে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। ভারতের সামনে লক্ষ্য ৩১০ রান। দিনের বাকি আছে ৪৯ ওভার।
টেস্টের পঞ্চম দিনেও ব্যাটিং খুব কঠিন মনে হয়নি ব্যাটসম্যানদের কাছে। খুব সহজেই রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অমিত মিশ্রদের খেলেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। এই ইনিংসে ব্যর্থ বলতে আগের ইনিংসে সেঞ্চুরি করা জো রুট। কুক শেষ পর্যন্ত ফিরেছেন অশ্বিনের বলে, জাদেজার হাতে ধরা পড়ে। হামিদ ও রুটকে ফিরিয়েছেন অমিত মিশ্র। বেন স্টোকস অপরাজিত ছিলেন ২৯ রানে। সূত্র: স্টার স্পোর্টস।