ভারতের সঙ্গে চাপের মুখে মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টসের সময় দুই অধিনায়ক
টসের সময় দুই অধিনায়ক

ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের অতীত পরিসংখ্যান ভালো নয়। টি-টোয়েন্টিতে এর আগে সাতবার মুখোমুখি হয়ে সব ম্যাচেই হার। বিবর্ণ ওই রেকর্ড কিছুটা ভদ্রস্থ করার দারুণ সুযোগ জাহানারা-সালমাদের সামনে। কিন্তু ভারতের মেয়েরা যে রানের ‘পাহাড়’ গড়েছেন, সেটি টপকাতে নেমে বেশ চাপের মুখে বাংলাদেশ।

বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৪ রানের বড় লক্ষ্য দিয়েছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভারে চার উইকেটে বাংলাদেশের রান ৫৩। জিততে হলে ৬ ওভারে প্রয়োজন ১১১ রান।
টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। স্বাগতিক দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার মিতালি রাজ-বিল্লাস্বামী বনিতা। ওপেনিং জুটি ভাঙার আগে স্কোরবোর্ডে উঠে যায় ৬২ রান। ভারতের ইনিংস সর্বোচ্চ ৪২ রান করা মিতালি অবশ্য জীবন পেয়েছিলেন ২৮ রানে। হরমনপ্রীত কৌরের ৪০ ও বেড়া কৃষ্ণমূর্তির অপরাজিত ৩৬ রানের কল্যাণে ২০ ওভারে ভারতের রান ৫ উইকেটে ১৬৩। ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ নিয়েছেন ২টি করে উইকেট।
মেয়েদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটিই কোনো দলের সর্বোচ্চ রান। আগেরটিও ছিল ভারতের, ৫ উইকেটে ১৫১। এই ‘বিশাল’ রান তাড়া করে জেতার রেকর্ড নেই বাংলাদেশের। সালমারা এর আগে সর্বোচ্চ ৯৩ রান তাড়া করে জিতেছেন, সেটিও আয়ারল্যান্ডের সঙ্গে।