ভারত সফরে দলে লিটন দাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোট পুরোপুরি কাটিয়ে না ওঠায় দলে নেই পেসার মোস্তাফিজুর রহমান। দলে ফিরেছেন লিটন কুমার দাস। আর নিউজিল্যান্ড সফরের টেস্ট দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান ও রুবেল হোসেন। এই সফরে অতিরিক্ত বোলার হিসেবে থাকবেন আবু যায়েদ। অভিজ্ঞতা অর্জনই হবে তাঁর মূল্য উদ্দেশ্য।
ভারত সফরের দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিস রায়, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস ও মুমিনুল হক।