ভারতের সর্বোচ্চ ও বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশ শতক শুরুর আগে টেস্টে ৭০০ রান করতে পারেনি ভারত। ২০০৩ সাল পর্যন্ত টেস্টে ভারতীয়দের সর্বোচ্চ ইনিংস ছিল ৬৭৬। সেই ভারত কাল চতুর্থবারের মতো খেলল ৭০০ ছাড়ানো ইনিংস। কাল চেন্নাইয়ে ভারতীয়রা পেয়ে গেল নিজেদের সর্বোচ্চ টেস্ট ইনিংসটাই। করুণ নায়ারের ট্রিপল সেঞ্চুরি ভারতকে নিয়ে গেছে ৭৫৯ রানের পাহাড়ে। ভারত এর আগে সর্বোচ্চ ৭২৬ রান করেছিল ২০০৯ সালে মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। ভারতের ৭৫৯ টেস্ট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ ইনিংস। সর্বোচ্চ ৯৫২ রানের ইনিংসটা শ্রীলঙ্কার। ১৯৯৭ সালে কলম্বোয় ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওই ইনিংসে ৩৪০ রান করেছিলেন সনাৎ জয়াসুরিয়া। রোশান মহানামার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৭৬ রান যোগ করেছিলেন জয়াসুরিয়া।

টেস্টে সর্বোচ্চ দলীয় ইনিংস

                                           বিপক্ষ           ভেন্যু                সাল

৯৫২/৬ ডি.   শ্রীলঙ্কা        ভারত         কলম্বো           ১৯৯৭

৯০৩/৭ ডি.    ইংল্যান্ড        অস্ট্রেলিয়া     ওভাল           ১৯৩৮

৮৪৯           ইংল্যান্ড        ও. ইন্ডিজ     কিংস্টন           ১৯৩০

৭৯০/৩ ডি.    ও. ইন্ডিজ      পাকিস্তান      কিংস্টন           ১৯৫৮

৭৬৫/৬ ডি.   পাকিস্তান      শ্রীলঙ্কা        করাচি           ২০০৯

৭৬০/৭ ডি.    শ্রীলঙ্কা        ভারত         আহমেদাবাদ     ২০০৯

৭৫৯/৭ ডি.     ভারত            ইংল্যান্ড          চেন্নাই               ২০১৬