ভারতের 'না' গোলাপি বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়া সফরে দিন-রাতের টেস্ট খেলতে চায় না ভারত। ছবি: রয়টার্স
অস্ট্রেলিয়া সফরে দিন-রাতের টেস্ট খেলতে চায় না ভারত। ছবি: রয়টার্স
>

২০১৫ থেকে অস্ট্রেলিয়া সফরকারী দলের সঙ্গে খেলছে দিন-রাতের টেস্ট। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে দিনরাতের টেস্ট বাদই দিতে হচ্ছে ভারতের বিপক্ষে সিরিজে।

এই মৌসুমে দিনরাতের টেস্টকে সূচি থেকে বাদই দিতে হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। আগামী ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় দিনরাতের টেস্টে ‘না’ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ হিসেবে তারা বলেছে নিজেদের প্রস্তুতিহীনতার কথা!
বিসিসিআই জানিয়েছে, এত গুরুত্বপূর্ণ একটি টেস্ট সিরিজে দিন-রাতের টেস্ট খেলতে প্রস্তুত নয় তারা। এ জন্য যে প্রস্তুতি দরকার, সেটি তাদের নেই।
সিএ আগামী ৬ থেকে ১০ ডিসেম্বর অ্যাডিলেডে এই দিন-রাতের টেস্টটি খেলার প্রস্তাব দিয়েছিল। বিসিসিআইয়ের আপত্তির মুখে এই তারিখে সাধারণ একটি টেস্ট খেলবে দুই দল।
ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করে গোলাপি বলে আয়োজিত এই দিন-রাতের টেস্ট ক্রিকেটের বড় সংস্করণকে বাণিজ্যিকভাবে লাভজনক করার একমাত্র উপায়। ২০১৫ সাল থেকে প্রতি বছরই সফরকারী দলের সঙ্গে একটি দিনরাতের টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে ক্রিকেটের অন্যতম শীর্ষ দেশ ভারত এখন পর্যন্ত গোলাপি বলে কোনো টেস্ট খেলেনি।
ভারত রাজি না হলেও জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিসবেনে একটি দিন-রাতের টেস্ট আয়োজন করবে সিএ।