ভারপ্রাপ্ত থেকে চেয়ারম্যান হনস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারপ্রাপ্ত শব্দটা আর পেছনে নেই। শব্দটা ছেঁটে ফেলে গতকাল ট্রেভর হনসকে পাকাপাকিভাবেই নির্বাচক কমিটির চেয়ারম্যান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ হারার পর নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রড মার্শ। গ্রেগ চ্যাপেল, মার্ক ওয়াহ আর কোচ ড্যারেন লেম্যানের সঙ্গে নির্বাচক কমিটিতে সেই সময়ই যোগ হয়েছিল হনসের নাম। এএফপি।