ভালোই বিপদে পড়েছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখুঁত ডিফেন্স! এমনই রক্ষণাত্মক খেলছে পাকিস্তান। ছবি: এএফপি
নিখুঁত ডিফেন্স! এমনই রক্ষণাত্মক খেলছে পাকিস্তান। ছবি: এএফপি

শারজার উইকেট কি ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন? মিসবাহ-উল হকের অভিজ্ঞ চোখ কিন্তু তা বলেনি। বলেনি বলেই টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন। কিন্তু পাকিস্তান অধিনায়কের ব্যাটসম্যানরা যেন অকূলপাথারে পড়ল সেই উইকেটে। রান তুলতে হাঁসফাঁস করতে করে বিপদে পড়ে গেছে পাকিস্তান। মাত্র ১১৬ রানে পড়ে গেছে পাঁচ উইকেট। মিসবাহ অবশ্য দলকে সেখান থেকে টেনে তোলার চেষ্টা করেছেন সরফরাজকে নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়ে গেছে তারা।

শাশুড়ি বিয়োগের শোক নিয়ে মাঠে নেমে আজহার আলী শূন্যতে ফিরেছেন। হাফিজ (২৭), শোয়েব মালিক (৩৮), ইউনিস খান (৩১) অবশ্য উইকেটে থিতু হয়েও ইনিংসটা বড় করতে না-পারা অপরাধে অপরাধী। আর আসাদ শফিক ৩৫ বলে ৫ রান করে আউট হয়েছেন, দর্শকদের মুক্তি দিয়েছেন বিরক্তিকর ব্যাটিং থেকে।
মিসবাহ-সরফরাজের ৮০ রানের জুটিতে এই ধাক্কা সামলে উঠছিল পাকিস্তান। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় না করার অপরাধীদের তালিকায় ঢুকে ৩৯-এ আউট হলেন সরফরাজ। লোয়ার অর্ডার নিয়ে মিসবাহ প্রায় নিঃসঙ্গ লড়াইটা থামল ৭১ রানের ইনিংসে।
টেস্টটা ড্র করাতে পারলে সিরিজ জেতা যায়—প্রথম দিন থেকেই পাকিস্তান এই নেতি মানসিকতা নিয়ে নামল কি না কে জানে। জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রডের নিখুঁত লাইন-লেংথ তাদের রান তোলার ব্যাপারে আরও কৃপণ করে তুলেছে। প্রথম ৮ ওভার বল করে ব্রড দিয়েছিলেন মাত্র রান। আসল ঘাতক অবশ্য অ্যান্ডারসন। ১৫.১ ওভার বল করে মাত্র ১৭ রানে ৪ উইকেট। ১৩ ওভারে সমান রান দিয়ে দুই উইকেট ব্রডের। সমিত প্যাটেল আর মঈন আলীও নিয়েছেন দুটি করে উইকেট। শেন ওয়ার্নের কাছে স্পিন শেখার পর ১০ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য আদিল রশিদ।
ওয়ার্নের সঙ্গে নেটে বোলিং করা ইয়াসির শাহ এবার কী করে দেখা যাক। ইংল্যান্ডের ইনিংসের শুরুতেই কিন্তু আক্রমণে এসেছেন এই লেগ স্পিনার। সূত্র: টেন ক্রিকেট।