ভালো আছেন রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন্ট বোল্টের বলটা ব্যাটে লেগে আঘাত করল রুবেল হোসেনের ডান কনুইয়ে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন মাটিতে। কিছুক্ষণ শুশ্রূষার পর উঠে দাঁড়িয়ে আবার ব্যাট করলেন।
তবে কনুইয়ে ব্যথা তখনো ছিল। মাঠ থেকে হোটেলে ফিরেই তাই এক্স-রে করানো হলো রুবেলের। সুখবর হলো, এক্স-রেতে হাড়ে কোনো ফাটল ধরা পড়েনি। মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ‘রুবেল ভালো আছে। এক্স-রেতে কোনো চিড় ধরা পড়েনি। তবে সামান্য ব্যথা আছে।’