ভালো শুরু বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কাকে ৪৯৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ছবি: এএফপি
শ্রীলঙ্কাকে ৪৯৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ছবি: এএফপি

শ্রীলঙ্কার ৪৯৪ রানের জবাবে বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে। ১৯ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬২। তামিম ইকবাল ৩৭ আর সৌম্য সরকার ২৫ রানে অপরাজিত আছেন।

ইনিংসের শুরুতেই সুরাঙ্গা লাকমালের বল গালিতে ক্যাচ দিয়েছিলেন সৌম্য। তবে সে ক্যাচ ফেলে দেন দিলরুয়ান পেরেরা। তামিমও পেরেরার বলে শর্ট কাভারে ক্যাচ তুলেছিলেন। তবে ফিল্ডার বলের কাছে পৌঁছতে না পারায় সে যাত্রা বেঁচে যান তামিম। তামিম আরও একবার ভাগ্যের ছোঁয়া পেয়েছেন। পেরেরার বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু ডিকভেলা ক্যাচটি লুফে নিতে পারেননি।
দুবার ভাগ্যের ছোঁয়া পেয়ে ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন কুশল মেন্ডিস। সৌম্য আর তামিম কত দূর নিয়ে যেতে পারবেন, তার ওপর নির্ভর করছে বাংলাদেশের জবাব।