ভিক্টোরিয়া ৪৬ রানে অলআউট
খেলাঘর ও ভিক্টোরিয়ার কাছে এ ম্যাচের কোনো গুরুত্ব ছিল না। খেলাঘর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টিকে থাকা নিশ্চিত করেছে রেলিগেশন লিগে পারটেক্সকে হারিয়েই। খেলাঘরের ওই জয়েই পারটেক্স ও ভিক্টোরিয়ার প্রথম বিভাগে অবনমনও হয়েছে নিশ্চিত। কাল ফতুল্লায় খেলাঘরের কাছেই মাত্র ৪৬ রানে অলআউট গত মৌসুমে শিরোপা লড়াইয়ে থাকা ভিক্টোরিয়া। রানটা ৯.২ ওভারেই ২ উইকেট হারিয়ে পেরিয়ে গেছে খেলাঘর। এই ম্যাচ দিয়েই শেষ হলো ২০১৬-১৭ মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট।
ভিক্টোরিয়ার ৪৬ বাংলাদেশের মাটিতে লিস্ট ‘এ’ ম্যাচে পঞ্চম সর্বনিম্ন ইনিংস। ২০০২-০৩ মৌসুমে জাতীয় লিগের ওয়ানডে সংস্করণে সিলেট বিভাগের বিপক্ষে সর্বনিম্ন ৩০ রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম বিভাগ।
সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া: ১৮.২ ওভারে ৪৬ (রুবেল ১৩; মাসুম ৪/৫, সাইফুল ৪/২২, তানভীর ২/১৪)। খেলাঘর: ৯.২ ওভারে ৪৭/২ (অমিত ৩৩*; মনির ২/৯)।
ফল: খেলাঘর ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাইফুল ইসলাম।