ভিটরির বোলিং অ্যাকশন অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রায়ান ভিটরি
ব্রায়ান ভিটরি

৪ ওভারে ৪৫ রান। দল জিতলেও বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ভুলে যাওয়ার মতোই বোলিং করেছেন ব্রায়ান ভিটরি। ম্যাচটা অবশ্য সহজে ভুলতে পারছেন না জিম্বাবুয়ের বাঁহাতি পেসার। এই ম্যাচেই অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন ভিটরি। কাল আইসিসির বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ম্যাচ অফিশিয়ালদের প্রতিবেদনের ভিত্তিতেই অভিযুক্ত হয়েছেন ২৫ বছর বয়সী ভিটরি।
খুলনায় পরশুর ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন বাংলাদেশের এনামুল হক ও আনিসুর রহমান। আর সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের ক্রিস ব্রড।
১৪ দিনের মধ্যে আইসিসির তালিকাভুক্ত কেন্দ্রে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ভিটরিকে। তবে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত বোলিং চালিয়ে যেতে বাধা নেই ৪টি টেস্ট, ১৯টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলা এই বোলারের।