ভিলিয়ার্স-কোহলির রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় জুটির মালিক এখন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের বিরাট কোহলি। কাল আইপিএলে ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই দুই ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটে করেন অবিচ্ছিন্ন ২১৫ রান। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে রেকর্ড এই জুটি গড়ার পথে চলতি আইপিএলে সবচেয়ে বড় ইনিংসটাই খেলে ফেলেছেন ডি ভিলিয়ার্স। ৫৯ বলে করেছেন অপরাজিত ১৩৩। যাতে আছে ১৫টি চার ও ৪টি ছয়। আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ক্রিস গেইলের, ১৭৫। কাল ব্যক্তিগত ১৩ রানে গেইল আউট হয়ে যাওয়ার পরই ছোট ক্রিকেটে সবচেয়ে বড় জুটিটি গড়েন ডি ভিলিয়ার্স-কোহলি। বেঙ্গালুরু ২৩৫ রান তুলে মুম্বাইকে (১৯৬) হারিয়েছে ৩৯ রানে। ক্রিকইনফো।