ভিসা পেলেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আমিরকে নিয়ে শেষ সংশয়টাও দূর হলো। পাকিস্তানি ফাস্ট বোলারকে ভিসা দিয়েছে নিউজিল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ। নিউজিল্যান্ডের অভিবাসন আইনের কড়াকড়ির কারণেই আমিরের নিউজিল্যান্ড যাওয়া নিয়ে সংশয় ছিল। ফৌজদারি অপরাধে শাস্তি পাওয়াদের সাধারণত ভিসা দেয় না নিউজিল্যান্ড। আমিরের সাজা ভোগ শেষ হয়েছে—এই যুক্তি ও দুই দেশের ক্রিকেট বোর্ডের দূতিয়ালিই ভিসা পাইয়ে দিয়েছে তাঁকে। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামীকাল নিউজিল্যান্ডের বিমানে চড়ছে পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকইনফো।