ভিসা পেলেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ সংশয়টুকুও উবে গেল। কাল জানা গেল, যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। যার অর্থ দলের হয়ে আবারও ইংল্যান্ড সফরে যাচ্ছেন। ৬ বছর আগে ইংল্যান্ড সফরেই জড়িয়ে পড়েছিলেন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছে, ‘পিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যুক্তরাজ্য সরকার আমিরের ভিসা অনুমোদন করেছে।’
১৪ জুলাই থেকে শুরু চার টেস্ট সিরিজে খেলতে আমিরের ইংল্যান্ডে যাওয়া নিয়ে সংশয় দেখা দেয়। কারণ যুক্তরাজ্যের আইনে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্তদের আবারও দেশটিতে ঢুকতে দেওয়ার ব্যাপারে কড়াকড়ি আছে। এএফপি।