প্রতিপক্ষের গোপন পরিকল্পনা জানতে কত কিছুই না করতে হয়! শত্রুপক্ষের মধ্যে গুপ্তচর নিয়োগ, আড়ি পাতা, আরও কত কী। কিন্তু কাল নিউজিল্যান্ড ক্রিকেট দলকে কোনো কষ্টই করতে হলো না দক্ষিণ আফ্রিকার হাঁড়ির খবর জানতে। ভুল করে প্রোটিয়ারা নিজেরাই যে পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। কিউই ব্যাটসম্যানদের কীভাবে বল করতে হবে, সেটা জানিয়ে দিয়েই বোলারদের নির্দেশনা পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকার ম্যানেজমেন্ট। কিন্তু ডেল স্টেইনকে পাঠানো নির্দেশাবলি ভুল করে চলে যায় সেঞ্চুরিয়নে একই হোটেলে থাকা এক মহিলা অতিথির ঘরে। ক্যাসান্ড্রা টিসডেল নামের ওই নারী আবার ফেসবুকে পোস্ট করে দেন এই তথ্য। নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম খুশি হয়ে ওই মহিলাকে গতকালের ম্যাচের টিকিটও সেধেছিলেন। এর আগে ২০০১ অ্যাশেজ চলাকালে অস্ট্রেলিয়ার কোচ জন বুকাননের একটি চিঠি চলে গিয়েছিল এক ইংলিশ সাংবাদিকের ঘরে। এএফপি।