ভুল বুঝে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ক্লার্ক জীবনানন্দ দাশের কবিতা পড়েননি। পড়লে হয়তো স্টিভ স্মিথকে বলতেন, ‘স্মিথ, ওইখানে যেয়ো নাকো তুমি, বোলো নাকো কথা ওই আজহারের সাথে।’ কিন্তু আজহারের সঙ্গে কী এমন কথা ছিল স্মিথের? ঘটনাটা পাকিস্তান-অস্ট্রেলিয়া আবুধাবি টেস্টের। নন-স্ট্রাইকার প্রান্তে আজহারকে কী যেন বলছিলেন স্মিথ। ব্যাপারটা নজর এড়ায়নি অস্ট্রেলিয়া অধিনায়ক ক্লার্কের। পরে সেটি নিয়ে সতীর্থকে হালকা বকুনিও দিয়েছেন, ‘প্রতিপক্ষ ব্যাটসম্যানের সঙ্গে অত খাতির কিসের?’ কিন্তু স্মিথের কথা শুনে এখন ক্লার্কের মনে হবে, আরও কিছুক্ষণ কথা চালাতে দিলেই ভালো করতেন। খোশগল্প নয়, আসলে পাকিস্তানের এই ব্যাটসম্যানকে স্লেজিং করছিলেন স্মিথ! এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান পরে নিজেই জানিয়েছেন তথ্যটি। সামনেও সুযোগ পেলে এমন করবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। এই না হলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার! সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।