ভুলে যাওয়া স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রায়েম ক্রেমারের বলটিতে একটু জায়গা করে এক্সট্রা কভার দিয়ে চার, ব্যস সেঞ্চুরি হয়ে গেল উপুল থারাঙ্গার। পরশু হারারেতে সেঞ্চুরি করে নির্ঘাত স্বস্তির নিশ্বাস ফেলেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান। টেস্টে যে সেঞ্চুরি করতে পারেন, সে কথাই তো ভুলে গিয়েছিলেন তিনি। ২০০৬ সালে বগুড়ায় বাংলাদেশের বিপক্ষে নিজের তৃতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন, এরপর টেস্টে আর তিন অঙ্কের দেখা পাচ্ছিলেন না তিনি। তবে এটাও ঠিক, এই দীর্ঘ সময়ে মাত্র ১৮টি টেস্ট খেলারই সুযোগ পেয়েছেন। ৩৮৮৭ দিন পর সাদা পোশাকে সেঞ্চুরি পেয়েছেন থারাঙ্গা। তবু সান্ত্বনা, তাঁকে ওয়ারেন বার্ডসলির মতো অপেক্ষা করতে হয়নি। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটসম্যানের পঞ্চম ও ষষ্ঠ সেঞ্চুরির মাঝে ব্যবধান ছিল ১৩ বছর ৩৪৬ দিন!

টেস্টে দুই সেঞ্চুরির মধ্যে দীর্ঘ ব্যবধান

ব্যবধান                           ব্যাটসম্যান             দেশ              সাল

১৩ বছর ৩৪৬ দিন             ওয়ারেন বার্ডসলি  অস্ট্রেলিয়া             ১৯১২-১৯২৬

১২ বছর ১৫৯ দিন              মুশতাক আলী     ভারত              ১৯৩৬-১৯৪৮

১০ বছর ৩৫১ দিন              ফ্রাঙ্কউলি          ইংল্যান্ড             ১৯১২-১৯২৩

১০ বছর ২৩৮ দিন            উপুল থারাঙ্গা                   শ্রীলঙ্কা                      ২০০৬-২০১৬

১০ বছর ২৩ দিন                বিজয় মার্চেন্ট                 ভারত                  ১৯৩৬-১৯৪৬