ভেজা কন্ডিশনে দেরিতে শুরু ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচুর প্রবাসী বাংলাদেশি এসেছেন দলকে সমর্থন জানাতে। ছবি: টুইটার
প্রচুর প্রবাসী বাংলাদেশি এসেছেন দলকে সমর্থন জানাতে। ছবি: টুইটার

ঘন সবুজ উইকেট এমনিতেই ভয় দেখাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ঝিরঝিরে বৃষ্টি আর কনকনে ঠান্ডা। টসে জিতে আয়ারল্যান্ডের ফিল্ডিং বেছে নেওয়ায় তাই বিস্ময়ের কিছু নেই। কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের। কিন্তু সেই পরীক্ষা শুরু হতে হবে তো! ২০ মিনিটেরও বেশি সময় পরে শুরু হলো খেলা। মাত্র ব্যাটিংয়ে নেমেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। 

২০১১ বিশ্বকাপের পর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়া বাংলাদেশ এর মধ্যে কতটা বদলে গেছে, সেটা অবশেষে বুঝতে পারছে আইরিশরা। বৃষ্টি ও ভেজা আউট ফিল্ড তাদের পক্ষে থাকবে, সন্দেহ নেই।
বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আগেই। তবে ম্যাচের শুরুতেই এমন ঝিরঝিরে বৃষ্টিটা ঝামেলা বাঁধিয়ে দিল। খেলা চলাকালীন এমন বৃষ্টিতে খেলা থামানো হয় না। কিন্তু মাঠ আগে থেকেই ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হচ্ছে।
তবে পর্যন্ত বৃষ্টি থেমেছে। এখন তামিমদের রান-বৃষ্টি শুরুর পালা!