ভেট্টোরির প্রথম ধাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাকিলিসের চোটে অস্ত্রোপচার করিয়েছেন গত বছর জুনে। ওই মাসেই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। আর কোনো দিন খেলতে পারবেন কি না, প্রশ্ন জেগেছিল তা নিয়েও। তবে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন ড্যানিয়েল ভেট্টোরি। ২১ অক্টোবর শুরু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য ১২ সদস্যের নিউজিল্যান্ড দলে নেওয়া হয়েছে কিউই অলরাউন্ডারকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আগামী রোববার। রয়টার্স।