ভেসে গেল প্রথম ম্যাচ, অনিশ্চয়তায় বাংলাদেশও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মশালায় বৃষ্টির খেলা! আতহার আলী খানের ফেসবুক থেকে নেওয়া
ধর্মশালায় বৃষ্টির খেলা! আতহার আলী খানের ফেসবুক থেকে নেওয়া

ধর্মশালা থেকে সর্বশেষ খবর জানাচ্ছেন প্রথম আলো প্রতিনিধি উৎপল শুভ্র: 

বৃষ্টি থেমেছে আধাঘণ্টা হলো। তবে মাঠ এখনও কাভারে ঢাকা। আকাশও বেশ মেঘলা।
সুপার সপার দিয়ে মাঠ শুকানোর চেষ্টা চলছে।

ভারতের বেশ কয়েকটি রাজ্যের ওপর দিয়ে জলবতী ভারী মেঘের আনাগোনা। হিমালয়ের কোল ঘেঁষে থাকা হিমাচল প্রদেশেও আজ বৃষ্টি হচ্ছে। মাঝখানে কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমে গেলেও আবারও বর্ষণ শুরু হয়েছে ধর্মশালায়। ওমান-হল্যান্ডের ম্যাচটি তাই হতেই পারেনি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।
বাংলাদেশ ম্যাচ শুরু হতে এখনো বাকি আছে। কিন্তু আবহাওয়ার যে মতিগতি, তাতে এই ম্যাচ নিয়েও অনিশ্চয়তা আছে। এই গ্রুপ থেকে বাংলাদেশ আর ওমান দুদলই প্রথম ম্যাচ জিতেছে। এই ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় ওমান এরই মধ্যে বাংলাদেশকে টপকে গেছে। বাংলাদেশের ম্যাচটিও না হওয়ার সম্ভাবনা বেশি।
গত রাত থেকে বৃষ্টি হচ্ছে এই শহরে। সেই সঙ্গে তাপমাত্রাও নেমে এসেছে অনেক নিচে। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়ার কথা ম্যাচ। কমপক্ষে ৫ ওভার করে হলেও ম্যাচটি হবে। কিন্তু ১০ ওভারও ম্যাচটি আয়োজন করা সম্ভব না হলে এই ম্যাচটিও বাতিল হয়ে যাবে। তখন পয়েন্ট ভাগাভাগি করবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। পয়েন্ট তালিকায় তখন আবার ওমানকে টপকে যাবে মাশরাফির দল।
ফলে বাংলাদেশ-ওমান ম্যাচটি হয়ে যাবে ‘ফাইনাল’। ওই ম্যাচে যে জিতবে, সেই চলে যাবে চূড়ান্ত পর্বে। ১৩ মার্চের ম্যাচটিও বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি হলে নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ চলে যাবে চূড়ান্ত পর্বে।

অারও পড়ুন: