গত ফেব্রুয়ারিতেও টেস্টে তাঁর ব্যাটিং গড় ছিল ৯৫.৫০। বছর শেষে সেই অ্যাডাম ভোজেসের ব্যাটিং গড় ৬১.৮৭। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর দুই সিরিজে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার কারণেই বিশাল এই ধস। ওই দুই সিরিজে পাঁচ ম্যাচের ১০ ইনিংসে মাত্র ১৪৮ রান করেছেন ভোজেস। সেই ভোজেস কাল আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন। বিশাল ধসের পরেও ঈর্ষণীয় ব্যাটিং গড় নিয়ে টেস্ট ক্রিকেট ছাড়লেন ভোজেস। এর চেয়ে বেশি গড় নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন মাত্র একজন-স্যার ডন ব্র্যাডম্যান (৯৯.৯৪)। হিসাবটা অবশ্য যারা কমপক্ষে ২০ টেস্ট খেলেছেন তাঁদের নিয়েই করা। ব্র্যাডম্যান-ভোজেস ছাড়া টেস্ট ইতিহাসে ৬০-এর বেশি গড় আছে আরও চারজনের। এখনো খেলে চলছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথই শুধু আছেন সেই দলে।
টেস্টে সবচেয়ে বেশি ব্যাটিং গড় (কমপক্ষে ২০ ম্যাচ)
ডন ব্র্যাডম্যান
অস্ট্রেলিয়া
ম্যাচ: ৫২
ইনিংস: ৮০
রান: ৬৯৯৬
সর্বোচ্চ: ৩৩৪
গড়
৯৯.৯৪
অ্যাডাম ভোজেস
অস্ট্রেলিয়া
ম্যাচ: ২০
ইনিংস: ৩১
রান: ১৪৮৫
সর্বোচ্চ: ২৬৯*
৬১.৮৭
গ্রায়েম পোলক
দ. আফ্রিকা
ম্যাচ: ২৩
ইনিংস: ৪১
রান: ২২৫৬
সর্বোচ্চ: ২৭৪
৬০.৯৭
জর্জ হেডলি
ও. ইন্ডিজ
ম্যাচ: ২২
ইনিংস: ৪০
রান: ২১৯০
সর্বোচ্চ: ২৭০*
৬০.৮৩
হার্বার্ট সাটক্লিফ
ইংল্যান্ড
ম্যাচ: ৫৪
ইনিংস: ৮৪
রান: ৪৫৫৫
সর্বোচ্চ: ১৯৪
৬০.৭৩
স্টিভেন স্মিথ
অস্ট্রেলিয়া
ম্যাচ: ৫০
ইনিংস: ৯২
রান: ৪৭৫২
সর্বোচ্চ: ২১৫
৬০.১৫