ভোট বলে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন প্রায় সবাই। শুধু সাংগঠনিক সম্পাদক পদেই দুই প্রার্থী। আর এই এক পদের ভোটের জন্যই পেছাতে হলো প্রিমিয়ার ক্রিকেট লিগের অষ্টম ও নবম রাউন্ডের খেলা।
২১ মে অনুষ্ঠেয় বাংলাদেশ স্কোরার্স অ্যান্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় হবে ওই এক পদে নির্বাচন। সে কারণে ২০ ও ২২ মে অষ্টম এবং ২৪ ও ২৬ মে নবম রাউন্ডের খেলাগুলো হওয়ার কথা থাকলেও এখন আর তা হচ্ছে না। কাল সপ্তম রাউন্ডের খেলা শেষ হলে পড়বে পাঁচ দিনের বিরতি। এরপর ২৪ ও ২৬ মে হবে অষ্টম রাউন্ড এবং ২৮ ও ৩০ মে নবম রাউন্ডের খেলা। সিসিডিএম সদস্যসচিব রাকিব হায়দার জানিয়েছেন, ‘এজিএম ও নির্বাচনের কারণে ২০ থেকে ২২ মে ম্যাচ পরিচালনা করতে পারবে না বলে স্কোরার-আম্পায়ারদের সংস্থা আমাদের জানিয়েছে। সে জন্যই খেলা পেছাতে হয়েছে।’