ভোটেও সেরা সাকিব
আপনি কাকে এ সময়ের সেরা টেস্ট অলরাউন্ডার মনে করেন? ক) অ্যাঞ্জেলো ম্যাথুস, খ) সাকিব আল হাসান, গ) মঈন আলী, ঘ) রবিচন্দ্রন অশ্বিন
আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের প্রতিফলন জনমত জরিপেও পড়ে কি না সেটাই হয়তো দেখতে চেয়েছিল ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি সিক্স। তাই কাল শ্রীলঙ্কা-ভারত ম্যাচ চলাকালে ক্রীড়াবিষয়ক চ্যানেলটি ভোট চাইল বিশ্বসেরা অলরাউন্ডারকে বেছে নেওয়ার জন্য। ফল অবশ্য তাতে বদলাল না। বড় ব্যবধানে জিতলেন সাকিব আল হাসানই। ঘণ্টা তিনেক ভোট নেওয়ার পর দেখা গেলে শতকরা ৪৬ ভাগ ভোট পেয়েছেন সাকিব। শুধু বাংলাদেশের মানুষ নয়, সাকিবকে বিশ্বসেরা অলরাউন্ডার মনে করেন ভারতীয় দর্শকদের বিশাল একটা অংশও। তথ্যসূত্র: সনি সিক্স।
অনেকে অবশ্য ভোট চাওয়াটাকেই তুলনা করেছেন কৌতুক হিসেবে। তাঁদের কাছে সাকিবের কাছাকাছি মানের অলরাউন্ডারই এই সময়ে নেই। সনি সিক্সের ফেসবুক পেজে মন্তব্য করেছেন তাঁরা।