মঈনের পুরস্কার র‍্যাঙ্কিংয়েও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লডর্সেই কি ক্যারিয়ারের সেরা ম্যাচটি খেললেন মঈন আলী? ব্যাট হাতে একটি ফিফটিসহ ৮৭ রান, বল হাতে ১০ উইকেট। লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারফরম্যান্স দিয়েই আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের তিন বিভাগেই ক্যারিয়ার-সেরা অবস্থানে উঠেছেন ইংল্যান্ড অলরাউন্ডার।

কাল প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠেছেন মঈন আলী, বোলিংয়ে নয় ধাপ এগিয়ে উঠেছেন ১৯ নম্বরে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও দুই ধাপ এগিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। সতীর্থ বেন স্টোকসকে পাঁচে ঠেলে উঠে এসেছেন চারে।

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ১৯০ রানের ইনিংস জো রুটকে উঠিয়েছে ব্যাটসম্যানদের দ্বিতীয় স্থানে। লর্ডস টেস্টের আগে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের চেয়ে ৩২ পয়েন্ট পিছিয়ে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। প্রথম টেস্ট শেষে উইলিয়ামসনকে ৮ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছেন রুট। তাঁর চেয়ে ৫৩ পয়েন্ট বেশি নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

বোলিংয়ে শীর্ষ দশে মাত্র একটিই পরিবর্তন। এক ধাপ এগিয়ে দশে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার। আগের মতোই শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে যথারীতি সবার ওপরে বাংলাদেশের সাকিব আল হাসান।

এদিকে কাল জিম্বাবুয়ের কাছে সিরিজ খোয়ানোর পর ওয়ানডের দলীয় র‌্যাঙ্কিংয়ে আরও পয়েন্ট হারিয়েছে শ্রীলঙ্কা। সিরিজ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ের আট নম্বর দল শ্রীলঙ্কার পয়েন্ট ছিল ৯৩, সিরিজ শেষ তা কমে হয়েছে ৮৮। তবে নবম দল ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ১০ পয়েন্ট এগিয়ে লঙ্কানরা। সিরিজজয়ী জিম্বাবুয়ের পয়েন্ট বেড়েছে ৬টি। দশম দল আফগানিস্তানের চেয়ে মাত্র ২

পয়েন্ট পিছিয়ে দলটি। তথ্যসূত্র: আইসিসি।