মঈনের বদলে চিমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই সঙ্গে প্রধান নির্বাচক ও পাকিস্তান জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন মঈন খান। কাল পরের পদটি ছেড়ে দিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান। তাঁর জায়গায় এখন বিশ্বকাপের দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাবেক সামরিক কর্মকর্তা নাভিদ চিমা। নাভিদ অবশ্য ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই বছর এই পদেই ছিলেন। এএফপি।