প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবশেষে টেস্টে শূন্য করার পর বাদ পড়েছিলেন। আড়াই বছর পর টেস্ট দলে ফিরেই সুরেশ রায়না পেলেন ‘চশমা।’ মানে দুই ইনিংসেই শূন্য, পেয়ার! নিজের দুই টেস্ট আগে, ইংল্যান্ডের বিপক্ষে ওভালেও পেয়ার পেয়েছিলেন রায়না। অনেকের হয়তো মনেও নেই, এই রায়নাই সেঞ্চুরি করেছিলেন টেস্ট অভিষেকে! টেস্ট ক্রিকেটে রায়নার প্রথম চার ইনিংস ছিল ১২০, ৬২, ৪১* ও ৮৬! এখন গড় ২৬.৪৮। যা-ই হোক, টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন এখনো ৯৮ জন। তাঁদের মধ্যে পরে দুবার পেয়ার পেয়েছেন রায়না ছাড়া আর মাত্র তিনজন—ওয়েস্ট ইন্ডিজের আলভিন কালিচরণ, অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল।