মধ্যাঞ্চলের হাতেই শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের সময়ই মাঠের এক কোণে রাখা ট্রফিটা দেখে গেলেন ওয়ালটন মধ্যাঞ্চলের মোশাররফ হোসেন ও মেহরাব হোসেন জুনিয়র। ট্রফিটা তাঁদের খুব একটা খুশি করেনি। তবে ট্রফি যেমনই হোক, ম্যাচ শেষে সেটি যখন তাঁদের হাতে উঠল, আনন্দে কোনো কমতি থাকল না।
ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল মধ্যাঞ্চল। বিসিএলের প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। পরের দুই আসরে চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। এবার মধ্যাঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে ৬৭ পয়েন্ট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের পয়েন্ট ৫৭, বিসিবি উত্তরাঞ্চল ৪৯ ও দক্ষিণাঞ্চলের পয়েন্ট ৪৫। অনুমিতভাবে দুটি ম্যাচই হয়েছে ড্র। মিরপুরে দ্বিতীয় ইনিংসে কাল ১৬০ রান যোগ করে লাঞ্চের পরই ৮ উইকেটে ২৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করল উত্তরাঞ্চল। দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চল ২ উইকেটে ২৫৭ রান তুলতেই শেষ হয় খেলা।
‘তুই আরামেই সেঞ্চুরি করতে পারতি’—পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোশাররফ বলছিলেন জহুরুল ইসলামকে। জহুরুলের মুখে অবশ্য ‘যা হওয়ার হয়েছে’, এমন অভিব্যক্তি। সেঞ্চুরির সুযোগ ছিল তাঁর। লাঞ্চের পরই বিসিবি উত্তরাঞ্চল যখন ইনিংস ঘোষণা করে, জহুরুল ৮৩ রানে অপরাজিত। শিরোপা জয়ের সম্ভাবনা যেহেতু ছিল না, সেঞ্চুরিটা হতে পারত তাঁর প্রাপ্তি। কিন্তু কাল সেঞ্চুরি পেয়েছেন মধ্যাঞ্চলের মার্শাল আইয়ুব, মাত্র দেড় সেশন ব্যাটিং করার সুযোগ পেয়েই। এই মৌসুমে সর্বোচ্চ রানটাও জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানের।
ফতুল্লায় অন্য ম্যাচটাও দেখেছে রানবন্যা। আগের দিন ১০২ রানে অপরাজিত থাকা দক্ষিণাঞ্চলের মোসাদ্দেক হোসেন আউট হয়েছেন ১৫২ রান করে। সেঞ্চুরি করেছেন আটে নামা সোহাগ গাজীও (১৪২)। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে দক্ষিণাঞ্চল করেছে ৬০১। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৮৯ রান করেছে পূর্বাঞ্চল। সেঞ্চুরি করেছেন ওপেনার লিটন দাস, ইরফান শুক্কুর অপরাজিত থাকেন ৭৫ রানে।
লিগে ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে ৫৬২ রান করা মার্শাল, ৩৮ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে আবদুর রাজ্জাক।
রোল অব অনার
            চ্যাম্পিয়ন রানার্সআপ
২০১২-১৩ মধ্যাঞ্চল উত্তরাঞ্চল
২০১৩-১৪ দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল
২০১৪-১৫ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল
২০১৫-১৬ মধ্যাঞ্চল পূর্বাঞ্চল

মধ্যাঞ্চলের হাতেই শিরোপা

ক্রীড়া প্রতিবেদক 