২০১৫ সালকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘সোনালি বছর’ বলতেই হবে। বাংলাদেশের ক্রিকেটে আর কখনো এমন সাফল্যমাখা বছর আসেনি। বছর শেষ। এখন চলছে ‘হালখাতা’। তাতে হিসাব-নিকাশ করে দেখা যাচ্ছে বাংলাদেশ পেয়েছে দুহাত ভরেই। বিভিন্ন দেশের শীর্ষ গণমাধ্যমে বর্ষসেরাদের তালিকায় একাধিকবার উঠে এসেছে বাংলাদেশি ক্রিকেটারদের নাম।
ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েব পোর্টাল ইএসপিএনক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারের মনোনয়ন তালিকায় একাধিক বিভাগে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বর্ষসেরা অধিনায়কের বিভাগে মনোনয়ন পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, টেস্ট ব্যাটিংয়ে তামিম ইকবাল, ওয়ানডে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ, ওয়ানডে বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। মুস্তাফিজ আরও একটি বিভাগে মনোনয়ন পেয়েছেন—বর্ষসেরা উদীয়মান।
সব মিলিয়ে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছেন এবার। তবে এর মধ্যে সাধারণ পাঠকেরা শুধু বর্ষসেরা উদীয়মান বিভাগে ভোট দিতে পারবেন। এর জন্য ক্রিকইনফোর সাইটে গিয়ে ভোট দিতে হবে। বাকি বিভাগগুলোর মনোনয়ন তালিকা থেকে বিজয়ী নির্ধারণ করবেন বিচারকেরা।
বর্ষসেরা অধিনায়কের বিভাগে মনোনয়ন পেয়েছেন পাঁচজন। বিরাট কোহলি, অ্যালিস্টার কুক, মিসবাহ-উল হক ও ব্রেন্ডন ম্যাককালামদের সঙ্গে এই বিভাগে লড়াই হবে মাশরাফির। বিশ্বকাপ জিতিয়েও এই বিভাগে মনোনয়ন পাননি মাইকেল ক্লার্ক, যেটি পেয়েছেন মাশরাফি।
বাকি পুরস্কারগুলো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। ওয়ানডে ব্যাটিংয়ে মনোনয়ন পেয়েছে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর অপরাজিত ১২৮ রানের ইনিংসটি। বর্ষসেরা ওয়ানডে বোলিংয়ে বাংলাদেশকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তোলা রুবেলের সেই দুর্দান্ত বোলিং (৪/৫৩) এবং ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজের সেই দুর্ধর্ষ কাটারের জাদু (৬/৪৩) মনোনয়ন পেয়েছে। খুলনা টেস্টে তামিমের ডাবল সেঞ্চুরি বর্ষসেরা টেস্ট ব্যাটিংয়ে মনোনয়ন পেয়েছে। তথ্যসূত্র: ক্রিকইনফো।
ক্রিকইনফোরবর্ষসেরা
মনোনয়নেবাংলাদেশেরপাঁচ
ক্রীড়া প্রতিবেদক
২০১৫ সালকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘সোনালি বছর’ বলতেই হবে।বাংলাদেশের ক্রিকেটে আর কখনো এমন সাফল্যমাখা বছর আসেনি।বছর শেষ।এখন চলছে ‘হালখাতা’।তাতে হিসাব-নিকাশ করে দেখা যাচ্ছে বাংলাদেশ পেয়েছে দুহাত ভরেই।বিভিন্ন দেশের শীর্ষ গণমাধ্যমে বর্ষসেরাদের তালিকায় একাধিকবার উঠে এসেছে বাংলাদেশি ক্রিকেটারদের নাম।
ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েব পোর্টাল ইএসপিএনক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারের মনোনয়ন তালিকায় একাধিক বিভাগে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা।বর্ষসেরা অধিনায়কের বিভাগে মনোনয়ন পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, টেস্ট ব্যাটিংয়ে তামিম ইকবাল, ওয়ানডে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ, ওয়ানডে বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।মুস্তাফিজ আরও একটি বিভাগে মনোনয়ন পেয়েছেন—বর্ষসেরা উদীয়মান।
সব মিলিয়ে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছেন এবার।তবে এর মধ্যে সাধারণ পাঠকেরা শুধু বর্ষসেরা উদীয়মান বিভাগে ভোট দিতে পারবেন।এর জন্য ক্রিকইনফোর সাইটে গিয়ে ভোট দিতে হবে।বাকি বিভাগগুলোর মনোনয়ন তালিকা থেকে বিজয়ী নির্ধারণ করবেন বিচারকেরা।
বর্ষসেরা অধিনায়কের বিভাগে মনোনয়ন পেয়েছেন পাঁচজন।বিরাট কোহলি, অ্যালিস্টার কুক, মিসবাহ-উল হক ও ব্রেন্ডন ম্যাককালামদের সঙ্গে এই বিভাগে লড়াই হবে মাশরাফির।বিশ্বকাপ জিতিয়েও এই বিভাগে মনোনয়ন পাননি মাইকেল ক্লার্ক, যেটি পেয়েছেন মাশরাফি।
বাকি পুরস্কারগুলো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে।ওয়ানডে ব্যাটিংয়ে মনোনয়ন পেয়েছে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর অপরাজিত ১২৮ রানের ইনিংসটি।বর্ষসেরা ওয়ানডে বোলিংয়ে বাংলাদেশকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তোলা রুবেলের সেই দুর্দান্ত বোলিং (৪/৫৩) এবং ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজের সেই দুর্ধর্ষ কাটারের জাদু (৬/৪৩) মনোনয়ন পেয়েছে।খুলনা টেস্টে তামিমের ডাবল সেঞ্চুরি বর্ষসেরা টেস্ট ব্যাটিংয়ে মনোনয়ন পেয়েছে।তথ্যসূত্র: ক্রিকইনফো।