মনোহরের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনবেন। সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েই কাজে নেমে পড়লেন শশাঙ্ক মনোহর। বোর্ডের রাজস্ব বিভাগ সাবেক বিসিসিআই সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসনের শহর চেন্নাই থেকে সরিয়ে এনেছেন বিসিসিআইয়ের সদর দপ্তর মুম্বাইয়ে। বোর্ডের ওয়েবসাইটে উন্মুক্ত করে দিয়েছেন বিসিসিআইয়ের গঠনতন্ত্রটিও। এখানেই শেষ নয়, বলেছেন, ২৫ লাখ রুপির ওপর যেকোনো অঙ্কের ব্যয়ের তথ্যও বোর্ডের ওয়েবসাইটে উন্মুক্ত করে দেবেন। এতে পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড কীভাবে তাদের অর্থ ব্যয় করে সেটি জনগণ জানতে পারবে। ক্রিকইনফো।