মরিস তাণ্ডবের পরও দিল্লির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিততে হলে শেষ বলে দরকার ৪ রান। ডোয়াইন ব্রাভোর বলে সজোরে ব্যাট চালালেন ক্রিস মরিস। ব্যাটে-বলে হয়নি, বল চলে গিয়েছিল লং অনে। ২ রান এলেও হার এড়াতে পারেনি দিল্লি। কাল ফিরোজ শাহ কোটলায় ১ রানে হেরে গেছে গুজরাট লায়নসের কাছে।
রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের ৩৬ বলে ৬০ আর ডোয়াইন স্মিথের ৩০ বলে ৫৩ রানে ভর করে দিল্লিকে ১৭৩ রানের লক্ষ্য দিয়েছিল গুজরাট। তাড়া করতে নেমে ১২ ওভার শেষেও দিল্লির রান ছিল মাত্র ৭২। সবাই যখন ধরেই নিয়েছে হারতে যাচ্ছে দিল্লি, তখনই দলকে নতুন করে স্বপ্ন দেখানোর শুরু মরিসের—অবিশ্বাস্য ব্যাটিং করে ৩২ বলে করেছেন ৮২*। যার মধ্যে আছে এবারের আইপিএলের দ্রুততম ১৭ বলের ফিফটিও। কিন্তু দিল্লিকে (১৭১/৫) শেষ পর্যন্ত জেতাতে পারলেন না মরিস। ক্রিকইনফো।