মহানামার 'অবসর'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ বছর ধরে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন। আর নয়, এ বছরই শেষ। পরিবারকে সময় দিতে ও নিজের ব্যবসার দেখভাল করার জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের সদস্য রোশান মহানামা। ২০০৪ সালে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে শুরু করা মহানামা ৫৮টি টেস্ট, ২২২টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে আছে তিনটি বিশ্বকাপ এবং ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফিও। এর আগে খেলোয়াড়ি জীবন যোগ করলে এখন একটু ঘরে থিতু হওয়ার ইচ্ছা হতেই পারে মহানামার। পিটিআই।