মা ও দুই ছেলে একই দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গত ১০ বছরে এবারই প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীদের বিশ্বকাপে খেলতে আসা। এসেই একটি অন্য রকম কারণে আলোচনায় নিউজিল্যান্ড দল। ভারতে এবারের বিশ্বকাপে একই দলে যে খেলছেন এক মা ও তাঁর দুই ছেলে!
দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেটে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও একই দলে খেলা নতুন কিছু নয়। অস্ট্রেলিয়া দলেই আছেন ক্রিস্টিন কেসি নামের এক নারী খেলোয়াড়। তবে তাঁর চেয়ে একটু আলাদা হয়ে আছেন নিউজিল্যান্ডের ডোনা ম্যাকেসকিল। এমনিতে নিউজিল্যান্ডের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এই নারী ক্রিকেটার, খেলেছেন ২০০৬ সালে কিউইদের সর্বশেষ অংশ নেওয়া দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট বিশ্বকাপেও। তবে এবার তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে এসেছেন পরিবার নিয়ে। তাঁর সঙ্গে নিউজিল্যান্ড দলে খেলছেন দুই ছেলে ডেকান ডান (১৫) ও মার্কেল ম্যাকেসকিলও (১৮)। তিনজনই পড়েছেন বি৩ ক্যাটাগরিতে (পুরোপুরি অন্ধ নন, কিছুটা দেখতে পান)।
শুধু খেলোয়াড় বা অ্যাসোসিয়েশনের সভাপতিই নন, ডোনাকে আরও দায়িত্ব সামলাতে হয়। যখন খেলেন না, তখন পুরো দলকে যেন সামলান নিজের ছেলেদের মতো করে, সতীর্থদের জন্য পানীয় তৈরি করি। খাবারের প্যাকেট বিলিয়ে দিই, ওদের হাত ধুইয়ে দেওয়া বা ফিজিওথেরাপিস্টের কাজও করি।
তা নিজের ছেলেদের সঙ্গে খেলতে কেমন লাগছে? সেটির উত্তরে ডোনার কণ্ঠে খুশি, ছোট ছেলে (ডেকান) স্কুলে পড়ে, মার্কেল ভার্সিটির ছাত্র। ওদের সঙ্গে খেলতে ভালোই তো লাগে। মিড-ডেডটকম।