মাকসুদ বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তপ্ত বাক্যবিনিময়। সেটিও কিনা কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে! সোহেব মাকসুদ শাস্তি যে পেতে যাচ্ছেন সেটি বোঝাই যাচ্ছিল। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকেই বাদ পড়লেন মাকসুদ। বিস্তারিত না জানালেও কোচের সঙ্গে মিডল অর্ডার ব্যাটসম্যান মাকসুদের কথা-কাটাকাটির খবরটি দিয়েছে পাকিস্তানের দ্য নিউজ। মাকসুদের পরিবর্তে পরশু ঘোষিত দলে এসেছেন বাবর আজম। ১১ নভেম্বর আবুধাবিতে প্রথম ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দলে আছেন অভিজ্ঞ ইউনিস খানও। দ্য নিউজ।