মাটিতে লুটিয়ে পড়েছিলেন স্মিথ

দ্বিতীয় দিনের চা বিরতির ঠিক আগের ওভার। নিল ওয়াগনারের একটা বাউন্সার এসে লাগল স্টিভেন স্মিথের মাথায়। ব্যথায় শুয়েই পড়লেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ব্যাটিং-সঙ্গী জো বার্নস আর কিউই ফিল্ডাররা সবাই দৌড়ে এলেন স্মিথের কাছে। একটু পরেই অবশ্য স্মিথ উঠে দাঁড়ালেন, বোঝা যাচ্ছিল আঘাতটা গুরুতর কিছু নয়। পরের বলেই চার মেরে যেন জানিয়ে দিলেন, বাউন্সারটা তাঁকে একদমই বিচলিত করতে পারেনি।
তবে ওই সময়টায় একটু ভড়কে তো গিয়েছিলেনই। বলের আঘাতে ফিল হিউজের মর্মান্তিক সেই মৃত্যু কি এত দ্রুতই ভুলে যাওয়া যায়! কাল দিন শেষে ওয়াগনার নিজেও স্বীকার করেছেন, তিনিও একটু ভয় পেয়ে গিয়েছিলেন, ‘এটা অবশ্যই ভালো কিছু নয়। আমি তো একটু কেঁপেই উঠেছিলাম। আর ইচ্ছা করে তো কেউ মাথায় আঘাত করতে যায় না। ওকে ওভাবে পড়ে যেতে দেখে আমারও ভালো লাগেনি। আমি সঙ্গে সঙ্গেই দৌড়ে গিয়ে দেখলাম, ওর চোখ খুলছে আর বন্ধ হচ্ছে। তখন একটু ভয় পেয়েছিলাম। পরে সে বলল, সে ঠিক আছে।’
ওইবার না পারলেও শেষ পর্যন্ত ওয়াগনারই আউট করেছেন স্মিথকে। এএফপি।