মাঠে ক্রিকেটার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলছে। শেষ দুই বলে জেতার জন্য প্রয়োজন ১০ রান। অপরিচিত কিছু লোক মাঠে ঢুকল আগ্নেয়াস্ত্র হাতে। এক ব্যাটসম্যানকে গুলি করে নিমেষেই লাপাত্তা হয়ে যায় তারা। ব্যাটসম্যানটি ছিলেন স্থানীয় লাগারাই ক্রিকেট দলের অধিনায়ক তায়েব খান, জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য হজরত আলীর ছেলে। খারের সদর দপ্তরের হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। সিনেমার মতো শোনালেও পরশু এমনই ঘটনা ঘটেছে পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি-অধ্যুষিত এলাকা মামন্দ তেহসিলে। কারও সঙ্গে তায়েবের শত্রুতা ছিল না বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। এনডিটিভি।