মাঠেই গড়ায়নি দ্বিতীয় টি-টোয়েন্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির বাগড়ায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছিল ১০ ওভারে। পরশু তো তবু মাঠে গড়িয়েছিল খেলা, কাল তো ভেজা মাঠ খেলতেই দিল না জাহানারা-ফারজানাদের। আগের রাতের বৃষ্টিতে খেলার অনুপযুক্ত হয়ে পড়ে ব্রিডি ক্রিকেট ক্লাবের মাঠ। ফলে পরিত্যক্ত ঘোষিত হয় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
প্রথম টি-টোয়েন্টিতে ৬ রানে হেরে যাওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি ১-০ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল একই মাঠে। ক্রিকইনফো।