মানতে পারছেন না সোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আমির, গ্রায়েম সোয়ান
মোহাম্মদ আমির, গ্রায়েম সোয়ান

স্পট ফিক্সিংয়ের শাস্তি ভোগ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর এত দিন শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানি ফাস্ট বোলার। সেই আমির এবার ফিরছেন টেস্ট ক্রিকেটেও। প্রায় নিশ্চিত, তিন দিন পরই সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন সেই লর্ডসে, যেখানে ২০১০ সালে স্পট ফিক্সিংয়ে জড়িয়েছিলেন আমির।
তবে আমির আবার লর্ডসে খেলছেন, এই দৃশ্য ভাবতেই পারছেন না সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার। ইংল্যান্ডের সাবেক অফ স্পিনার গ্রায়েম সোয়ানও আছে এই দলে। আমির লর্ডসে খেলছেন, এটা ভাবতেই গা গুলিয়ে ওঠে তাঁর।
ইংল্যান্ডের ডেইলি সান পত্রিকায় লেখা এক কলামে সোয়ান বলেছেন, ‘আমির খেলাটার নৈতিক মূল্যবোধ ভেঙেছে। আর ওকেই কিনা ক্রিকেট-তীর্থে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে! আমির যখন লর্ডসের সবুজ ও গৌরবময় মাঠে পা রাখবে, ওই দৃশ্যটা আমাকে মানসিকভাবে অসুস্থ করে ফেলবে। আমার মতে, ২০১০ সালের ঘটনার জন্য তাঁকে আজীবন নিষিদ্ধ করা উচিত ছিল। খেলাটার সুনাম বাঁচাতে, খেলাটিকে এগিয়ে নিতে, তরুণদের অনুপ্রাণিত করতে সব দুর্নীতিবাজ খেলোয়াড়কে ক্রিকেটের বাইরে রাখা উচিত।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।