মানবতার ডাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের শেষ উইকেট পতনের পর মাঠেই যা উল্লাস করেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। ড্রেসিংরুমে কিংবা হোটেলে ফিরে সে অর্থে মিসবাহ-মালিক-শফিকেরা উদ্যাপন করেননি। কারণ কী? পাকিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ। সোমবার ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে তিন শর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি হারিয়েছে হাজার হাজার মানুষ। এই প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির খবরে মর্মাহত পাকিস্তানের ক্রিকেটাররা সিরিজ শেষে দেশে ফিরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে চান। ভূমিকম্পে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর সেই অঞ্চলেরই ছেলে ইউনিস খান। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্তনাদ ছুঁয়ে গেছে তাঁকে, ‘দেশে ফিরে অবশ্যই আমি ত্রাণকাজে অংশ নেব। আমাদের ভাইবোনদের সাহায্য করাটাই আমাদের দায়িত্ব।’ এএফপি।