মানরোর ১০১...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ২৪তম সেঞ্চুরি।

নিউজিল্যান্ডের চতুর্থ সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরাই সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পাওয়া ২২তম ব্যাটসম্যান মানরো। দুটি করে সেঞ্চুরি পেয়েছেন শুধু ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি হয়েছে বাংলাদেশ ও দ. আফ্রিকার বিপক্ষে।

মানরোর ৭ ছক্কা, টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ। ইনিংসে ৭ ছক্কা আছে ব্রেন্ডন ম্যাককালামেরও। সর্বোচ্চ ৯ ছক্কা মারলন স্যামুয়েলসের, ২০১২ সালে মিরপুরে।