মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে বিরাট কোহলি, গ্যালারিতে আনুশকা শর্মা। ভারতীয় ক্রিকেট দলের ম্যাচে এটি এখন নিয়মিত দৃশ্য। তবে আগস্ট–সেপ্টেম্বরে ভারতের শ্রীলঙ্কা সফরে এমন দৃশ্য দেখা যাবে না। ভারতীয় ক্রিকেট বোর্ড বলে দিয়েছে, এই সফরে বান্ধবী কিংবা স্ত্রীদের কাছে ঘেঁষতে পারবেন না ক্রিকেটাররা। ভারতের সংবাদমাধ্যমেই চাউর হয়েছে খবরটি। গ্যালারিতে স্ত্রী-বান্ধবীর উপস্থিতি ক্রিকেটারদের অনুপ্রাণিত অবশ্যই করে, কিন্তু কখনো কখনো বিতর্কেরও জন্ম দেয়। এই তো গত বিশ্বকাপের সেমিফাইনালে কোহলি এক রান করে আউট হয়ে গেলে কেউ কেউ দোষ চাপালেন গ্যালারিতে থাকা আনুশকার ওপর। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে স্ত্রী-বান্ধবীদের সঙ্গ নিষিদ্ধ করার পেছনের কারণ এটা নয়। বাংলাদেশ থেকে ফিরে লম্বা একটা ছুটি পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। পরিবার-পরিজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলেছে। আপাতত তাই শ্রীলঙ্কা সফরে স্ত্রী-বান্ধবীদের থেকে ক্রিকেটারদের থেকে দূরে রাখতে চায় বিসিসিআই। এনডিটিভি।