টুর্নামেন্ট জয়ের পর তো বটেই, সিরিজ জয়েও এখন শ্যাম্পেন অস্ট্রেলীয়দের উৎসবের আবশ্যক অনুষঙ্গ। আগে মাঠেই ছুটবে রঙিন পানির ফোয়ারা, পরে ড্রেসিংরুমে পানপর্ব। এই বহুবিধ ব্যবহারের মধ্যেও অ্যালকোহল থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন ফাওয়াদ আলম। পান তো করেনই না, ২০১৩ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে প্রথম ডাক পাওয়ার বিয়ার কোম্পানির লোগো পর্যন্তও গায়ে ওঠাননি। তবে সতীর্থদের শ্যাম্পেন উৎসবে অভ্যস্ত হয়ে গেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ফাওয়াদ। সপ্তাহ খানেক আগে শেফিল্ড শিল্ড জিতেছে তাঁর দল ভিক্টোরিয়া। বিশ্বকাপ জয়ের পর ক্লার্ক-ওয়ার্নারদের মতোই ঘরোয়া ক্রিকেটের শিরোপা জিতে শ্যাম্পেন উৎসব করেছে ভিক্টোরিয়া সতীর্থরা। একটুও খারাপ লাগেনি আসন্ন ক্যারিয়াবিয়ান এবং ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেকপ্রত্যাশী ফাওয়াদের, ‘এটাই তাদের সংস্কৃতি, এটাই তাদের ঐতিহ্য। অস্ট্রেলিয়া আসার আগে থেকেই এটা জানতাম। আর এখন আমি এর সঙ্গে আরও অভ্যস্ত হয়ে গেছি।’ এএফপি।