মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিছু না ছাড়া চোটের কাছে হার মেনে বিদায় জানিয়েছিলেন ক্রিকেটকে। সেই চোটকেই এখন আশীর্বাদ বানাতে চাইছেন স্টুয়ার্ট ম্যাকগিল! ১৯৯৮ থেকে ২০০৭ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিতে ছিলেন ম্যাকগিল। ২০০৮-০৯ মেয়াদেও নাকি তাঁকে চুক্তির প্রস্তাব দিয়েছিল বোর্ড। কিন্তু একের পর এক চোটে ২০০৮ সালের মে মাসে অবসর নিতে বাধ্য হন এই লেগ স্পিনার। তাঁর দাবি, আগের চুক্তির সময় বোর্ড চোট নীতি অনুযায়ী মাঠের বাইরে থাকার সময়ও বেতন-ভাতা দিলেও দেয়নি ওই শেষ সময়ে। ম্যাচ ফি ও প্রাইজমানি বাবদ নাকি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে প্রায় ১৬ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পাওয়া আছে তাঁর। এই দীর্ঘ সময়ে এসবের সুদ জমেছে আরও প্রায় ১০ লাখ ডলার। সব মিলিয়ে প্রায় ২৬ লাখ ডলার দাবি করে সুপ্রিম কোর্ট অব ভিক্টোরিয়ায় বোর্ডের বিরুদ্ধে মামলা করেছেন ম্যাকগিল। এএফপি, ক্রিকইনফো।