মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী থেকে কী হয়ে গেল! জয় উদ্যাপন করতে পানশালায় গিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন, ফিরলেন মারপিটে আহত হয়ে! ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে গত শনিবার কেন্টকে হারিয়ে দল উঠে গেছে সেমিফাইনালে। কয়েকজন সতীর্থ ও কোচকে সঙ্গে নিয়ে একটু গলা ভিজিয়ে উদ্যাপন করতে চেয়েছিলেন এই ল্যাঙ্কাশায়ার ব্যাটসম্যান। চলে গেলেন হোটেলের পাশে অকশন হাউস বারে। বিপত্তিটা বাধল সেখানেই। পাশে দাঁড়ানো এক লোকের গায়ে হুমড়ি খেয়ে পড়েছিলেন লিভিংস্টোন, তাতেই মারামারি শুরু হয়ে গেল। কিল-ঘুষি তো আছেই, সঙ্গে চলল গ্লাস ছোড়াছুড়িও। একটি গ্লাস এসে লিভিংস্টোনের মুখে লাগে। ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানের মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। যদিও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এতে ল্যাঙ্কাশায়ার ব্যাটসম্যানের কোনো দোষ নেই। হুমড়ি খেয়ে পড়ার পরপরই পাশের লোকটির কাছে দুঃখপ্রকাশ করেছিলেন লিভিংস্টোন। কিন্তু লোকটি তা না শুনে মারামারি শুরু করে দেন। মেইল অনলাইন।